Falcon Feed

শেখ মুজিবের ভাঙা বাড়িতে হাড়গোড়, পরীক্ষা করছে সিআইডি

শেখ মুজিবের ভাঙা বাড়িতে হাড়গোড়, পরীক্ষা করছে সিআইডি

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড়সহ কিছু আলামত পেয়েছে পুলিশ। সোমবার সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে হাড়ের টুকরো, একটি জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে, হাড়টি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। এর আগে রোববার সন্দেহজনক আয়নাঘর বা বন্দিশালা আছে কি না তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস সেখানে পানি সরায়, তবে কিছুই পায়নি। উল্লেখ্য, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইন বক্তব্য ঘিরে ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles