বলিউড অভিনেত্রী শিবা আকাশদীপ সাবির জানিয়েছেন, একসময় নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়েও শর্ত দিতেন প্রযোজকরা। মুম্বাই সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের সময় নায়িকাদের প্রেমিক থাকা চলত না, বিয়ে বা মা হওয়া তো দূরের কথা। প্রযোজকরা চাইতেন, নায়িকা যেন বাস্তবেও একক থাকেন, যাতে সিনেমায় তার রোম্যান্স বিশ্বাসযোগ্য লাগে।”শিবা ১৯৯১ সালে বলিউডে অভিষেক করেন এবং সম্প্রতি ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। ধর্মেন্দ্রর সঙ্গে তার একটি দৃশ্য ভাইরাল হয়। শিবা মনে করেন, বর্তমান যুগ বদলেছে, তবে অতীতে এসব বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেক অভিনেত্রী সংগ্রাম করে সফল হয়েছেন।
——–
সূত্র : যুগান্তর
——–
