আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রবিবার ভোররাতে কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢোকে। পরিবারের সদস্যরা টের পেয়ে প্রতিরোধের চেষ্টা করলে আজাদের স্ত্রীর মাথায় ও মায়ের পায়ে গুরুতর আঘাত লাগে। ডাকাতরা পালানোর সময় আজাদের পায়ে তিনটি গুলি করে। আহত তিনজনকেই রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার জ্ঞান ফিরেছে এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন নির্মাতা আনিসুর রহমান রাজিব। তবে তার স্ত্রী ও মায়ের অবস্থা এখনও গুরুতর। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
——–
সূত্র : কালের কন্ঠ
——–
