রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভুক্তভোগী জানান, দারোয়ান গেট না খোলায় ছিনতাইকারীরা তাকে ঘিরে ফেলে এবং পরে গুলি ও কোপ দিয়ে প্রায় ১৫০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
——–
সূত্র : কালের কন্ঠ
——–
