Falcon Feed

অপরাধ বাড়ছে, আতঙ্কে নগরবাসী—কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অপরাধ বাড়ছে, আতঙ্কে নগরবাসী—কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দেশজুড়ে ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে একের পর এক অপরাধ সংগঠিত হচ্ছে, যা জনমনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষ করে বনশ্রী, মোহাম্মদপুর, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী রাতের টহল বাড়ানোসহ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে বসানো হচ্ছে চেকপোস্ট, পাশাপাশি বিজিবিকেও প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতার কারণে অপরাধ প্রবণতা বাড়ছে, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

——–

সূত্র : কালের কন্ঠ

——–

Related Articles