চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন আফগান ওপেনার ইবরাহিম জাদরান। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৭ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান শেষ পর্যন্ত ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ম্যাচের পর ইবরাহিম জানান, তার সাফল্যের পেছনে রয়েছে সতীর্থ রশিদ খানের পরামর্শ। রশিদের সঙ্গে ক্রিকেট আলোচনাই নাকি তাকে বড় ইনিংস খেলতে সাহায্য করে। এছাড়া ব্যাটিং পরামর্শক ইউনিস খান ও কোচ জোনাথন ট্রটের কাছ থেকেও মূল্যবান পরামর্শ পেয়েছেন তিনি। এক বছর ওয়ানডে ক্রিকেটের বাইরে থাকার পর এমন ইনিংস তাকে আত্মবিশ্বাস দিয়েছে বলে মন্তব্য করেন ইবরাহিম।
——–
সূত্র : যুগান্তর
——–
