পাকিস্তানের ‘টুইন সিটি’ ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির আবহাওয়া দুই দিন ধরে ক্রিকেটের জন্য প্রতিকূল। আজ সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে, যা পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে। আগের দিন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তবে আজ পরিস্থিতি তুলনামূলক ভালো। কার্টেল ওভারের হলেও খেলার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দল নির্ধারিত সময়েই মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে। ম্যাচ হোক বা না হোক, আগামীকাল সকালেই তারা দেশে ফেরার জন্য এমিরেটস ফ্লাইটে ইসলামাবাদ ছাড়বে। এখন শুধু অপেক্ষা, প্রকৃতি কী সিদ্ধান্ত নেয়!
——–
সূত্র : কালের কন্ঠ
——–
