Falcon Feed

১৩ বছরের পরিসমাপ্তি: থাইল্যান্ডে বন্ধ হচ্ছে ফুডপান্ডা

১৩ বছরের পরিসমাপ্তি: থাইল্যান্ডে বন্ধ হচ্ছে ফুডপান্ডা

থাইল্যান্ডে ১৩ বছরের কার্যক্রমের ইতি টানছে অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডা। জার্মান মালিকানাধীন কোম্পানি ‘ডেলিভারি হিরো’ ঘোষণা করেছে, ২৩ মে থেকে থাইল্যান্ডে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। থাই সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড জানায়, দেশটির অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং ব্যয়বহুল খাবার ডেলিভারি বাজারে টিকে থাকতে না পেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুডপান্ডা থাইল্যান্ড সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা গর্বের সাথে ১৩ বছর সেবা দিয়েছে, তবে বর্তমান বাজার পরিস্থিতি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রতিষ্ঠানটি তাদের গ্রাহক, রেস্তোরাঁ পার্টনার এবং রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles