Falcon Feed

অপহরণের ৫ বছর পর পরিবারের কাছে ফিরল সামাউন, মামলার চাপেই মুক্তি

অপহরণের ৫ বছর পর পরিবারের কাছে ফিরল সামাউন, মামলার চাপেই মুক্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অপহরণের পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরেছে সামাউন আলী (২০)। তার চাচাতো ভাই জমিরুল ইসলাম ওরফে মিঠুন চাকরির প্রলোভন দেখিয়ে সামাউনকে ঢাকায় নিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ছেলেকে উদ্ধারে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সামাউনের বাবা সাত মাস আগে আদালতে মামলা করেন। মামলার পর পুলিশের তৎপরতায় অপহরণকারীরা সামাউনকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে। সামাউন জানান, তাকে নরসিংদীর এক গুদামে আটকে রেখে কাজ করানো হতো এবং তার উপার্জন অন্যরা নিয়ে নিত। অপহরণের সময় বিভিন্নভাবে নির্যাতনেরও শিকার হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, সামাউন শারীরিকভাবে দুর্বল এবং চিকিৎসার প্রয়োজন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles