কাশ্মীরের পাহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানগুলো এলওসি’র কাছাকাছি টহলে গেলে পাকিস্তানের বিমান বাহিনী তৎপর হয়ে পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কড়া প্রতিক্রিয়ার মুখে ভারতীয় বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের সম্ভাব্য হামলা সম্পর্কে গোয়েন্দা সূত্রে সতর্কতা এসেছে। দুই দেশের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। কূটনৈতিক ও সামরিক অঙ্গনে টান টান উত্তেজনা বিরাজ করছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
