Falcon Feed

ঢাকা ট্রিবিউনে হাসনাত আবদুল্লাহর বক্তব্য ভুল উপস্থাপন: দুঃখপ্রকাশ ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকার

ঢাকা ট্রিবিউনে হাসনাত আবদুল্লাহর বক্তব্য ভুল উপস্থাপন: দুঃখপ্রকাশ ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ৩ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেন। এই বক্তব্যের একটি অংশ ভুলভাবে উপস্থাপন করায় ঢাকা ট্রিবিউন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত ঘটেছে। এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ঢাকা ট্রিবিউন ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি পত্রিকাটি তাদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতিতে অটল থাকার কথা পুনরায় নিশ্চিত করেছে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles