জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোকে সংস্কার নিয়ে মিত্র রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সংলাপ ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মৌলিক রাষ্ট্রগঠনমূলক বিষয়ে সকলকে কিছুটা ছাড় দিয়ে সমঝোতার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছাতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোট ও কমিশনের মধ্যে অনুষ্ঠিত সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই টেবিলে বসেই চূড়ান্ত ঐকমত্য সম্ভব নয়, তবে এই প্রচেষ্টা একটি অনুঘটক হিসেবে কাজ করবে। কমিশনের অন্যান্য সদস্যরাও সংলাপে উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়ার তাগিদ দেন।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
