Falcon Feed

জোয়ারের পানিতে ভেসে গেল শতাধিক গরু, ৩৬টি মৃত উদ্ধার, কোটি টাকার ক্ষতি

জোয়ারের পানিতে ভেসে গেল শতাধিক গরু, ৩৬টি মৃত উদ্ধার, কোটি টাকার ক্ষতি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে হঠাৎ জোয়ারের পানির তোড়ে ও কচুরিপানার চাপে শতাধিক গরু খালে ভেসে যায়। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩৬টি গরুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে আরও প্রায় ৬৫টি গরু। ভুক্তভোগী কৃষকদের ভাষ্যমতে, এতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকদের আহাজারিতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles