সাইবার অপরাধীরা এখন টিকটক ভিডিওকে ব্যবহার করে ব্যবহারকারীদের তথ্য চুরির জন্য ম্যালওয়্যার ছড়াচ্ছে। তারা “ক্লিকফিক্স” নামক প্রতারণামূলক কৌশল ব্যবহার করে “ভিডার” ও “স্টিলসি” ইনফোস্টিলার ম্যালওয়্যার ছড়াচ্ছে। ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকে ক্যাপকাট ও স্পটিফাইয়ের প্রিমিয়াম সুবিধা বিনামূল্যে ব্যবহারের পদ্ধতি নিয়ে কিছু ভিডিওতে পাওয়ারশেল কমান্ড যুক্ত করা হয়েছে। যদি কেউ এই কোডগুলো অনুসরণ করে, তাহলে তার অজান্তেই ম্যালওয়্যার তার ডিভাইসে প্রবেশ করে। “ভিডার” ম্যালওয়্যার ডেস্কটপের স্ক্রিনশট, লগইন তথ্য, ক্রেডিট কার্ড, কুকি, টেক্সট ফাইল, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন অ্যাপ থেকে তথ্য চুরি করে, আর “স্টিলসি” ম্যালওয়্যার বিভিন্ন ওয়েব ব্রাউজার ও ডিজিটাল ওয়ালেটের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠায়। এই কৌশল মূলত উইন্ডোজ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি হলেও, সম্প্রতি ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মেও এ ধরনের হামলা শনাক্ত করা গেছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
