Falcon Feed

চাঁদনী চকে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে উত্তাল পরিস্থিতি

চাঁদনী চকে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে উত্তাল পরিস্থিতি

ঢাকার চাঁদনী চক মার্কেটে নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান মারধরের শিকার হন। সোমবার রাতে দোকানে কাপড় না কেনায় দোকানিরা ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ জানালে দোকানদাররা শিক্ষার্থীদের “চোর” বলে চিৎকার করে ও শারীরিকভাবে আক্রমণ চালায়। এতে দুজন গুরুতর আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। পরে ঢাবি শিক্ষার্থীরা বিক্ষোভ করে অভিযুক্ত দোকানে ভাঙচুর চালায় এবং এক দোকানিকে পুলিশে সোপর্দ করে। নিউমার্কেট থানার ওসি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles