এ বছর হজ পালনের জন্য মোট ৮৭,১০০ বাংলাদেশি নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ৭৪,২৪৭ জন ইতোমধ্যে ১৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ করবেন। বিমানের ৯৮টি ফ্লাইটে ৩৭,৭৪৬ জন, সৌদিয়ার ৭১টি ফ্লাইটে ২৭,১২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮,৩৭৩ জন যাত্রী পৌঁছেছেন। বাকি ১২,৭৫২ জন আগামী শনিবারের মধ্যে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ৫ জুন, তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে। হজ ফেরত ফ্লাইট ১০ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হবে। ইতোমধ্যে বারো জন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
