বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জন জোরালো হয়েছে। জানা গেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের পরই এ গুঞ্জন ছড়িয়েছে। সরকারের ইচ্ছায় ফারুককে সরিয়ে দিয়ে নতুন সভাপতি হিসেবে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও বুলবুল এখনো বোর্ড সভাপতির প্রস্তাব পাননি, তবে তিনি বিসিবির যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত। বুলবুলকে সভাপতি করতে হলে তাকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর, এরপর পরিচালক এবং পরে সভাপতির নির্বাচনী ধাপ পাড়ি দিতে হবে। আগামী ৩১ মে বিসিবির বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
