Falcon Feed

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের তথ্য ২ জুনের মধ্যে চূড়ান্তের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের তথ্য ২ জুনের মধ্যে চূড়ান্তের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ মে জারি করা এক চিঠিতে বলা হয়, আগামী ২ জুনের মধ্যে যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ তথ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর পাঠাতে হবে। যাদের নতুন আবেদন আছে কিন্তু সফটওয়্যার এন্ট্রি হয়নি, তাদের তথ্য জেলা কমিটির প্রত্যয়নসহ জমা দিতে হবে। ইতোমধ্যে ১২,০৪৩ জন আহত যোদ্ধা ও ৮৩৪ জন শহিদের তথ্য গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আরও ১,৭৬৯ জনের তথ্য নতুনভাবে গেজেট প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে। তথ্য ঘাটতি বা অসঙ্গতির ক্ষেত্রে সংশোধন করে নির্ধারিত ছকে তা পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles