বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর ও বরিশাল জেলার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় শুক্রবার (১০ জুলাই) রাতে সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের সই করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এই ঘোষণার পর চুয়াডাঙ্গা জেলার সাবেক নেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ভবিষ্যতে নতুন পরিচয়ে রাজপথে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। গত বছর নভেম্বরে গঠিত এসব কমিটির ছয় মাসের মেয়াদ ছিল, যা এপ্রিলে শেষ হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলা কমিটিগুলোও স্থগিত করা হয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
