যুক্তরাজ্যের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ছোট আকারের বিচক্র্যাফট বি ২০০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। স্থানীয় সময় রবিবার বিকেল ৪টার দিকে ঘটে এই দুর্ঘটনা। উড়োজাহাজটি নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়ে কিছুদূর যেতেই ভেঙে পড়ে এবং বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে সাউথএন্ড বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। উড়োজাহাজটি ছিল একটি মেডিকেল পরিবহন বিমান, পরিচালনা করত জিউশ এভিয়েশন। ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্সসহ একাধিক জরুরি ইউনিট পাঠানো হয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
