বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার অদূরে গভীর সাগরে “এফবি ঝড়” ও “এফবি মঙ্গল চন্ডি-৩৮” নামের দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়। ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ ছিল। নৌবাহিনীর রাডারে সন্দেহজনক গতিবিধি ধরা পড়লে ধাওয়া করে তাদের আটক করা হয়। জেলেদের মোংলায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হবে। ট্রলারে থাকা মাছগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা।
সূত্র : ঢাকা ট্রিবিউন
