২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে এসব ভিডিও মুছে ফেলা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরানো ভিডিওর ৯৯.৬% সক্রিয়ভাবে এবং ৯৭.৭% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। বিশ্বজুড়ে টিকটক এ সময় ২১ কোটির বেশি ভিডিও সরায়, যার মধ্যে ৪৫.৫% ছিল বিভ্রান্তিকর তথ্য, ৩০.১% ছিল সংবেদনশীল বিষয়বস্তু। টিকটক জানায়, এই রিপোর্টের মাধ্যমে তারা কনটেন্ট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে চায় এবং ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
