Falcon Feed

“১ লাখের ঘুষ এখন ৫ লাখ” — সুশাসনের অভাবে ক্ষোভ প্রকাশ মির্জা ফখরুলের

“১ লাখের ঘুষ এখন ৫ লাখ” — সুশাসনের অভাবে ক্ষোভ প্রকাশ মির্জা ফখরুলের

“আগে যেখানে ১ লাখ টাকা ঘুষ লাগত, এখন সেখানে দিতে হয় ৫ লাখ”— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সিরডাপ মিলনায়তনে এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশে এখন কোনো সুশাসন বা নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো কার্যকর সংস্কার হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের ক্ষমতার ওপর কোনো ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই, সংস্কার ছাড়া উন্নয়ন টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোকেও আত্মসমালোচনার মাধ্যমে সংস্কারে এগিয়ে আসতে হবে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles