Falcon Feed

“চাঁদাবাজির ঘটনায় বিস্ময় হাস্যকর”— সাবেক নেত্রী ফাতেমা উমামার কড়া প্রতিক্রিয়া

“চাঁদাবাজির ঘটনায় বিস্ময় হাস্যকর”— সাবেক নেত্রী ফাতেমা উমামার কড়া প্রতিক্রিয়া

গুলশানে চাঁদাবাজির ঘটনায় ধরা পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে নিয়ে সরব হয়েছেন সংগঠনের সাবেক নেত্রী ফাতেমা উমামা। ফেসবুক পোস্টে তিনি বলেন, এই ঘটনায় যারা অবাক হওয়ার ভান করছেন, তা “হাস্যকর”। তিনি দাবি করেন, এই ছেলেরা বহুদিন ধরেই গ্যাং কালচার ও নেতাদের প্রটোকলের সঙ্গে যুক্ত। আটককৃতদের একজন রিয়াদের আগের উশৃঙ্খল আচরণের কথাও তুলে ধরেন তিনি। উমামা বলেন, সংগঠনের অভ্যন্তরে এসব চক্রের দৌরাত্ম্য ছিল বহুদিনের, অথচ কেউ কিছু বলেনি। এখন বিস্ময় প্রকাশ করে দায় এড়ানো যাবে না। তার মন্তব্যে সংগঠনের স্বচ্ছতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles