উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় বিদেশ থেকে আগত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সিঙ্গাপুর, চীন ও ভারতের মোট ২১ জন চিকিৎসক ও নার্সের প্রতিনিধি দল রবিবার (২৭ জুলাই) প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস বলেন, তারা শুধু দক্ষতা নয়, হৃদয়ের আন্তরিকতা নিয়ে এসেছেন। তিনি দ্রুত কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করে জানান, সময়মতো উপস্থিতি অনেক প্রাণ বাঁচাতে সহায়তা করেছে। চিকিৎসা শিক্ষায় বিনিময়, দক্ষতা উন্নয়ন ও ভার্চুয়াল সহযোগিতার ওপর জোর দেন তিনি। বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা, এনআইবিপিএস পরিচালকসহ বিদেশি মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সূত্র : ঢাকা ট্রিবিউন
