Falcon Feed

জামায়াতের শৃঙ্খলা-সততা সব দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব শফিকুল আলম

জামায়াতের শৃঙ্খলা-সততা সব দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য মডেল। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।শফিকুল আলম লেখেন, “হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।” তিনি আরও বলেন, “এই অনিশ্চয়তার সময়ে তার শান্ত নেতৃত্ব এবং দলীয় সংস্কারে গঠনমূলক ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। তার অধীনে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার যে সুনাম অর্জন করেছে, তা সব দলেরই অনুসরণ করা উচিত।”ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হার্টে তিনটি ব্লক ছিল, কিন্তু সার্জারির সময় চারটি ব্লকে বাইপাস করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে। আশা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যেই তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করতে পারবেন।জামায়াত আমিরের অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন। শফিকুল আলমের পোস্ট জামায়াতের প্রতি একটি ভিন্নধর্মী ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বলে অনেকে মনে করছেন।সূত্র : আমার দেশ

Related Articles