Falcon Feed

লাহোরে চালু হলো পাকিস্তানের প্রথম ট্র্যাকবিহীন বৈদ্যুতিক ট্রাম

লাহোরে চালু হলো পাকিস্তানের প্রথম ট্র্যাকবিহীন বৈদ্যুতিক ট্রাম

পাকিস্তানের টেকসই গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা করল লাহোর, যেখানে প্রথমবারের মতো চালু হলো সম্পূর্ণ বৈদ্যুতিক, ট্র্যাকবিহীন ট্রাম — সুপার অটোনোমাস র‌্যাপিড ট্রানজিট (Sart) সিস্টেম। মঙ্গলবার পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে এই আধুনিক পরিবহন চালু হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ উদ্বোধনী যাত্রায় অংশ নেন এবং রাইউইন্ড রোড থেকে মুসলিম টাউন পর্যন্ত চলাচলের সময় কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।চীনের নরিনকো ইন্টারন্যাশনাল নির্মিত এই ট্রাম সর্বোচ্চ ৩২০ যাত্রী বহন করতে সক্ষম, যা তিনটি প্রশস্ত কামরায় বিভক্ত। প্রয়োজনে চতুর্থ কামরা যোগ করে ক্ষমতা ৪০০ যাত্রী পর্যন্ত বাড়ানো যাবে। স্থানীয়ভাবে প্রস্তুত বিকল্প মডেলে ২৫০ যাত্রী বহনের ব্যবস্থা থাকবে। ট্রামের অভ্যন্তরে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভি, ওয়াই-ফাই এবং স্মার্ট ডিসপ্লে সিস্টেম।প্রচলিত ট্রাম বা মেট্রোর মতো স্থায়ী রেলপথের প্রয়োজন হয় না। ভার্চুয়াল ট্র্যাক টেকনোলজি ব্যবহার করে GPS, সেন্সর ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে সাধারণ সড়কেই ট্রাম চলতে পারে। ফলে ব্যয়বহুল রেল অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই, যা যানজটপূর্ণ ও স্থানএকবার পূর্ণ চার্জে ৪০ কিলোমিটার চলতে পারে এই ট্রাম। দ্রুত চার্জিং স্টেশনে মাত্র ১০ মিনিটে অতিরিক্ত ২৭ কিলোমিটার চলাচলের চার্জ নেওয়া সম্ভব। যাত্রী ধারণক্ষমতা ২৫০ থেকে ৪০০ জনের মধ্যে, যেখানে বসার জায়গা ১০০+ এবং দাঁড়িয়ে যাত্রার জন্য ২০০+ মানুষের স্থান রয়েছে।লাহোরে পরীক্ষামূলক চলাচল পাঞ্জাবের পাঁচ বছরের গণপরিবহন আধুনিকায়ন পরিকল্পনার অংশ। প্রাথমিকভাবে ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় চালু হবে, পরে ৪ বছরের মধ্যে ৩০টি শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। লাহোরের পাইলট রুট হবে থোকার নিয়াজ বেগ থেকে হারবানসপুরা পর্যন্ত। পরীক্ষামূলক চলাচল পর্যায়ে সেবা বিনামূল্যে দেওয়া হবে, পূর্ণাঙ্গ চালুর পর ভাড়া নির্ধারণ করা হবে।চীন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যেই সফলভাবে এই প্রযুক্তি চালু হয়েছে। লাহোরের উদ্যোগ পাঞ্জাবকে যানজট ও দূষণ কমিয়ে আধুনিক ও সুলভ গণপরিবহন ব্যবস্থার দিকে এগিয়ে নেবে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles