Falcon Feed

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হয়।প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। জবানবন্দি শেষে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন।মামলাটির সূচনা বক্তব্য হয় ৩ আগস্ট। এরপর পর্যায়ক্রমে আহত ছাত্র, নিহতদের স্বজন, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিকসহ মোট ২৪ জন সাক্ষী এখন পর্যন্ত জবানবন্দি দিয়েছেন। প্রথম দিন খোকন চন্দ্র বর্মণ, এরপর পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান, চোখ হারানো পারভীন, প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু ও সাংবাদিক একেএম মঈনুল হক সাক্ষ্য দেন। পরবর্তী তারিখগুলোতে নিহতদের পরিবার, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা আদালতে ঘটনার বর্ণনা দেন।তাদের সাক্ষ্যে উঠে এসেছে, আন্দোলন দমনকালে নির্বিচারে গুলি, নির্যাতন ও হত্যার ঘটনা। অনেকে আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেছেন আসামিদের বিরুদ্ধে।প্রসিকিউশন জানায়, মামলাটিতে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্রের পৃষ্ঠাসংখ্যা ৮ হাজার ৭৪৭। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও অন্যান্য প্রমাণাদি ৪ হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদের তালিকার বিবরণ রয়েছে ২ হাজার ৭২৪ পৃষ্ঠায়। সাক্ষী হিসেবে তালিকাভুক্ত আছেন ৮১ জনউল্লেখ্য, ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। মামুন ইতোমধ্যে দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। পলাতক থাকলেও আজকের কার্যক্রমে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করে পুলিশ।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles