Falcon Feed

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩% — ১৯ বছরে সবচেয়ে কম ফলাফল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩% — ১৯ বছরে সবচেয়ে কম ফলাফল

০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একই সময়ে রাজধানীর বকশিবাজারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি বিস্তারিত ফলাফল তুলে ধরে।ফলাফলে দেখা যায়, এবার ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৮ হাজার কম। গত বছর গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, অর্থাৎ এবারে পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।বোর্ডওয়ারি বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ পাসের হার মাদরাসা বোর্ডে ৭৫.৬১ শতাংশ, আর সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬ শতাংশ।অন্যান্য বোর্ডে পাসের হার হলো— ঢাকা ৬৪.৬২%, রাজশাহী ৫৯.৪০%, চট্টগ্রাম ৫২.৫৭%, দিনাজপুর ৫৭.৪৯%, ময়মনসিংহ ৫১.৫৪%, যশোর ৫০.২০%, সিলেট ৫১.৮৬%, বরিশাল ৬২.৫৭%, এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭%।জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ২৬,০৬৩ জন, এরপর রাজশাহী বোর্ডে ১০,১৩৭ জন, চট্টগ্রাম ৬,০৯৭ জন এবং দিনাজপুরে ৬,২৬০ জন।দেশজুড়ে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, তবে হতাশাজনকভাবে ২০২টি প্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি।এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে, ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা ৪,৯৯১ জন বেশি সফল।শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এ বছর প্রশ্নের মান, মূল্যায়ন পদ্ধতি এবং “বাস্তব মূল্যায়ন” নীতি অনুসারে ফল প্রস্তুত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০০৫ সালের পর এবারই প্রথম এমন নিম্ন পাসের হার দেখা গেল।

সূত্র : যমুনা টিভি

Related Articles