Falcon Feed

রিশাদের ২ উইকেটেও হারের রক্ষা হলো না লাহোরের

রিশাদের ২ উইকেটেও হারের রক্ষা হলো না লাহোরের

পিএসএলে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নেওয়ার পর তৃতীয় ম্যাচে রিশাদ হোসেনের পারফরম্যান্স কিছুটা স্তিমিত। মুলতান সুলতানসের বিপক্ষে তিনি ৪৫ রান দিয়ে নেন ২ উইকেট, তবে তা জেতাতে পারেনি লাহোর কালান্দার্সকে। মুলতান ব্যাট করে তোলে ২২৮ রান, ইয়াসির খান খেলেন বিধ্বংসী ৮৭ রানের ইনিংস। জবাবে লাহোর ১৯৫ রানেই থেমে যায়, হারে ৩৩ রানে। ব্যাটিংয়েও রিশাদ ব্যর্থ—মাত্র ২ রানে আউট হন। টানা তিন ম্যাচ হারা লাহোরের সামনে কঠিন চ্যালেঞ্জ, পরের ম্যাচ বৃহস্পতিবার বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে।

——–

সূত্র : যুগান্তর

——–

Related Articles