বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। ময়মনসিংহে দলের কর্মী সম্মেলনে তিনি বলেন, “আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, আমরা দেখি নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু।”তিনি মনে করেন, স্থানীয় নির্বাচন সন্তোষজনক হলে জনগণ জাতীয় নির্বাচনেও সহযোগিতা করবে। অন্যথায় কমিশনকে “লাল কার্ড” দেখানো হবে।দুই কক্ষবিশিষ্ট সংসদের সম্ভাব্য প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেম হলে, নিম্নকক্ষে নয় কেন?”তিনি যুক্তি দেন, বিশ্বের ৬২টি দেশ পিআর সিস্টেমে সুফল পাচ্ছে, বাংলাদেশকেও সেই পথে যাওয়ার অধিকার দেওয়া উচিত।সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
