Falcon Feed

৬ দফা দাবিতে রবিবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

৬ দফা দাবিতে রবিবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে রবিবার (২৭ এপ্রিল) সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে “কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ”। কয়েক মাস ধরে ৪ লাখের বেশি শিক্ষার্থী দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। স্মারকলিপি ও মানববন্ধন থেকে শুরু করে ক্লাস-পরীক্ষা বর্জন এবং ১৬ এপ্রিল সাতরাস্তা মোড় অবরোধ করে আলোচনায় আসে তারা। কুমিল্লায় পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটে। এরপর রেলপথ অবরোধের ঘোষণা দিলেও সরকারি আশ্বাসে কর্মসূচি কিছুটা শিথিল করা হয়। আলোচনায় সমাধান না আসায় ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। রবিবারের কর্মসূচিতে পূর্বের নির্দেশনাও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles