Falcon Feed

বাবার কবর জিয়ারত করে ফেরার পথে গণধর্ষণের শিকার কলেজছাত্রী, ঢাকায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার কবর জিয়ারত করে ফেরার পথে গণধর্ষণের শিকার কলেজছাত্রী, ঢাকায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে গণধর্ষণের শিকার ১৭ বছরের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) ঢাকার শেখেরটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১৮ মার্চ বাবার কবর থেকে ফেরার সময় পটুয়াখালীর দুমকিতে তাকে ধর্ষণ করা হয় এবং ভিডিও ধারণ করে ভয় দেখানো হয়। পরে থানায় মামলা হলে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শিশু সংশোধনাগারে পাঠানো হয়। আদাবর থানার এসআই জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার গভীরে তদন্ত করছে।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles