Falcon Feed

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এবং ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো ভূমিকা নেবে না, তবে দুই দেশ চাইলে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকবে। তিনি জানান, বাংলাদেশের ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং এ অঞ্চলে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, তা বাংলাদেশ চায় না। সাম্প্রতিক কাশ্মীরের হামলা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সৌদি আরব ও ইরানও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ সরাসরি কোনো পক্ষ নেয়নি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে এখনো বিশেষ কোনো পরিবর্তনের তথ্য নেই।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles