Falcon Feed

রাত পেরিয়েও কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, বন্ধ যান চলাচল

রাত পেরিয়েও কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, বন্ধ যান চলাচল

তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর কাকরাইল মোড়ে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্তও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় কাকরাইল মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে যানজট। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না। এর আগে বুধবার লংমার্চে পুলিশের বাধা, লাঠিপেটা ও কাঁদানে গ্যাসে প্রায় অর্ধশত শিক্ষার্থী-শিক্ষক আহত হন। সন্ধ্যায় কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী আন্দোলনে যোগ দেন। রাত ১০টার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত হলে তাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ হয়। শিক্ষার্থীদের দাবি—আবাসন বৃত্তি চালু, পূর্ণ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles