আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৬ মে) দুপুর ১টার মধ্যে দেশের ৯টি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এসব জেলা হলো: কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। বজ্রপাতের সতর্কতায় বলা হয়েছে, এই সময় ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং বজ্রপাতের শেষ শব্দ শোনার পর কমপক্ষে ৩০ মিনিট ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত কিছুদিনে বজ্রপাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
