সবুজায়নের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় ফাঁকা স্থানগুলো রোদ-বৃষ্টিতে আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফার্মগেট, কাজীপাড়া, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ভরে গেছে অস্থায়ী দোকান ও আবর্জনায়। যাত্রীরা নিরাপত্তাহীনতা ও চলাচলে দুর্ভোগের মুখে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা নির্মাণ-পরবর্তী পরিকল্পনার ঘাটতির ফল। যথাযথ তদারকি ও ব্যবস্থাপনার অভাবে এই আধুনিক অবকাঠামোর নিচে পুরনো বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঘটছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএমটিসিএল কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এখনো।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
