গরমের দিনে ফ্রিজ আমাদের খাবার সতেজ রাখতে, ঠান্ডা পানি ও আইসক্রিম জমিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বছরের এই সময়টাতে ফ্রিজ খুব ব্যস্ত থাকলেও, এর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমরা কম নজর দিই। জমে থাকা বরফ, দুর্গন্ধ বা অপরিচ্ছন্নতা ফ্রিজের কার্যক্ষমতা হ্রাস করতে পারে এবং খাবারের গুণমানও খারাপ হতে পারে।
তাই গ্রীষ্মকালে ফ্রিজ পরিষ্কার রাখতে নিচে ৫টি সহজ ও কার্যকরী উপায় শেয়ার করা হলো:
১. প্রথমে ফ্রিজ বন্ধ করে সব কিছু বের করে ফেলুন
ফ্রিজ পরিষ্কারের আগে অবশ্যই এটি আনপ্লাগ বা বন্ধ করে দিন। সব খাবার বের করে নিন এবং আইস প্যাক বা কুলার ব্যাগে সংরক্ষণ করুন। গ্রীষ্মকালে ফ্রিজ দ্রুত ডিফ্রোস্ট হয়, তাই এই সময় পরিষ্কারের জন্য উপযুক্ত।
২. জমে থাকা বরফ গলিয়ে ফেলুন
যদি ফ্রিজে অনেক বরফ জমে থাকে, তাহলে তা ম্যানুয়ালি গলাতে দিন। দরজা খুলে রাখুন, যাতে গরম বাতাস ঢুকে দ্রুত বরফ গলে যায়। চাইলে ভিতরে গরম পানির পাত্রও রাখতে পারেন। মনে রাখবেন—কখনোই ধারালো কিছু দিয়ে বরফ খোঁচাবেন না, এতে ফ্রিজের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
৩. প্রাকৃতিক ক্লিনিং সলিউশন ব্যবহার করুন
এক কাপ গরম পানির সাথে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি ক্লিনিং সলিউশন তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে ফ্রিজের ভিতরের দেওয়াল, তাক এবং ড্রয়ারে ভালোভাবে পরিষ্কার করুন। এটি দুর্গন্ধ দূর করে এবং কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই কার্যকরী পরিষ্কার দেয়।
৪. শুকিয়ে ফেলুন ও কিছুক্ষণ হাওয়া লাগতে দিন
পরিষ্কার শেষে একটি শুকনো তোয়ালে দিয়ে পুরো ফ্রিজ ভালোভাবে মুছে নিন। এরপর দরজা খোলা রেখে অন্তত ৩০ মিনিট হাওয়া লাগাতে দিন, যেন সম্পূর্ণভাবে শুকিয়ে যায়।
৫. আবার গুছিয়ে ফ্রিজে খাবার রাখুন
খাবারগুলো রাখার আগে মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তা চেক করুন। পুরনো বা ফ্রিজ বার্ন হওয়া খাবার ফেলে দিন। ক্লিয়ার কনটেইনার বা লেবেলসহ ফ্রিজ ব্যাগ ব্যবহার করে আইটেমগুলো বিভাগ অনুযায়ী গুছিয়ে রাখুন। এতে ফ্রিজ পরিষ্কার রাখা সহজ হয়।
অতিরিক্ত টিপস: এক বক্স খোলা বেকিং সোডা রেখে দিন ফ্রিজে, এটি দুর্গন্ধ শোষণ করে ফ্রেশ গন্ধ বজায় রাখে।
পরিচ্ছন্ন ফ্রিজ মানেই কার্যকর ফ্রিজ। এটি শুধু বিদ্যুৎ সাশ্রয় করে না, বরং খাবার সতেজ রাখতেও সাহায্য করে। গ্রীষ্মকালে একবার ভালোভাবে পরিষ্কার করে ফেলুন এবং প্রতি ২-৩ মাস অন্তর এই অভ্যাসটি বজায় রাখুন।
