Falcon Feed

বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা কামরুল আহসান সাধন নিহত

বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা কামরুল আহসান সাধন নিহত

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন ডিশ ব্যবসায়ী ছিলেন। রবিবার (২৫ মে) রাতে সাবেক কমিশনার কাইয়ুমের অফিসের বিপরীতে একটি চায়ের দোকানে বসে থাকাকালে মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গুরুতর আহত সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠ ও ঘাড়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই গুলশান ও বাড্ডা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এখনো হত্যার মোটিভ স্পষ্ট নয়।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles