Falcon Feed

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের ছোবলে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের ছোবলে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুরে রাসেলস ভাইপারের ছোবলে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন দৌলতপুরের কালু হালসানা (৩৫) ও কুমারখালীর কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)। হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, কালুর মৃত্যু রাসেলস ভাইপারের ছোবলে নিশ্চিত হলেও কামরুজ্জামানের ক্ষেত্রে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দেরিতে হাসপাতালে আনার কারণে কাউকেই এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। দুইজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে সাপের উপদ্রব নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।——–সূত্র : ঢাকা ট্রিবিউন——–

Related Articles