Falcon Feed

যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত চায় তিন দুর্নীতিবিরোধী সংস্থা

যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত চায় তিন দুর্নীতিবিরোধী সংস্থা

যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তিনটি দুর্নীতিবিরোধী সংস্থা—ট্রান্সপরন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে। ১০ জুন টিআইবি এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছে যাতে যুক্তরাজ্যে অবস্থানরত সন্দেহভাজন বাংলাদেশি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও পাচারকৃত সম্পদ ফেরত আনার পদক্ষেপ নেওয়া হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই উদ্যোগ বাংলাদেশের সুশাসন, জবাবদিহি এবং দুর্নীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাজ্যকে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে, যাতে অর্থ পাচারের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক জবাবদিহির বার্তা দেওয়া যায়।

——–

সূত্র : ঢাকা ট্রিবিউন

——–

Related Articles