Falcon Feed

পার্বতীপুরে বিএনপি চারভাগে বিভক্ত, আওয়ামী লীগ নিষ্ক্রিয়, সক্রিয় এনসিপি ও জামায়াত

পার্বতীপুরে বিএনপি চারভাগে বিভক্ত, আওয়ামী লীগ নিষ্ক্রিয়, সক্রিয় এনসিপি ও জামায়াত

দিনাজপুর-৫ আসনের পার্বতীপুরে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক মাঠ চাঙা হলেও আওয়ামী লীগ সম্পূর্ণ নিষ্ক্রিয়। স্থানীয় নেতারা গা ঢাকা দিয়েছেন, দলীয় কার্যালয় পরিণত হয়েছে পরিত্যক্ত স্থানে। অন্যদিকে, বিএনপি চারভাগে বিভক্ত—রেজওয়ানুল হক, ব্যারিস্টার কামরুজ্জামান, নুরুল হুদা বাবু ও জাকারিয়া বাচ্চু সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন। জামায়াতের আনোয়ার হোসেন এবং এনসিপির ডাক্তার আবদুল আহাদ ব্যাপক গণসংযোগে ব্যস্ত। ব্যারিস্টার কামরুজ্জামানের আগমনে বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর রেজওয়ানুল হক আবার মাঠে সক্রিয় হলেও মনোনয়ন দৌড়ে চ্যালেঞ্জের মুখে।

——–

সূত্র : আমার দেশ

——–

Related Articles