বিদেশি পর্যটক টানতে চীন ৭৪টি দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ চালু করেছে। আগামী ১৬ জুলাই আজারবাইজান যুক্ত হলে মোট সংখ্যা হবে ৭৫টি। ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশ এই তালিকায় রয়েছে। এতে ২০২৪ সালে প্রায় ২ কোটির বেশি মানুষ চীনে প্রবেশ করেছে, যা আগের বছরের দ্বিগুণ। তবে আফ্রিকার কোনো বড় দেশ এখনও সুবিধার আওতায় আসেনি। ভিসা-মুক্ত না থাকাদের জন্য ১০ দিনের ট্রানজিট সুবিধাও দিচ্ছে চীন। পর্যটন সংশ্লিষ্টরা এই নীতিকে ইতিবাচক বলে অভিহিত করেছেন। পর্যটন ব্যবসাও ৫০% পর্যন্ত বেড়েছে বলে জানাচ্ছে “ওয়াইল্ডচায়না” ও “ট্রিপ ডটকম”।
সূত্র : ঢাকা ট্রিবিউন
