আসন্ন “জুলাই শহিদ দিবস” ও শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই সকাল ৯টা পর্যন্ত বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন। উপাচার্য জানিয়েছেন, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
