Falcon Feed

নৌকা প্রতীক রাখা অবিবেচনাপ্রসূত, জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী: উপদেষ্টা আসিফ

নৌকা প্রতীক রাখা অবিবেচনাপ্রসূত, জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী: উপদেষ্টা আসিফ

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতীক “নৌকা” ভোটের প্রতীকের তালিকায় রাখা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং অত্যন্ত অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।” তিনি নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। আসিফ বলেন, “এই প্রতীকের মাধ্যমে জনগণের ভোটাধিকার তিনবার হরণ করা হয়েছে, তাই এটি রাখা উচিত নয়।” এর আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে আবার সংরক্ষিত প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles