তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ, যিনি “ফিশ ভেঙ্কট” নামে পরিচিত ছিলেন, ৫৩ বছর বয়সে কিডনি জটিলতায় মারা গেছেন। হায়দরাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়নি অর্থাভাবে। মেয়ে শ্রাবন্তী জানান, প্রভাসের টিম সহায়তার প্রতিশ্রুতি দিলেও পরে তা ভুয়া বলে প্রমাণিত হয়। খলনায়ক ও কৌতুক চরিত্রে নিজের অনন্য সংলাপভঙ্গিতে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ভেঙ্কট। তিনি ‘‘বানি”, ‘‘অধুর”, ‘‘ধ”, ‘‘মীরাপকা”সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। চিকিৎসার অভাবে একজন শিল্পীর এভাবে চলে যাওয়া টলিউডে শোকের ছায়া ফেলেছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
