Falcon Feed

চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ, ভিডিও ভাইরাল

চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ, ভিডিও ভাইরাল

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া সরকারি কলেজ গেট এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা কয়েকজন কর্মী টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন। ঘটনার সময় মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল চললেও অন্য পাশে ছিল আগুন ও ধোঁয়া। পুলিশের গাড়ির সাইরেন শুনে তারা ঘটনাস্থল ত্যাগ করে। যুবলীগ নেতা এনামুল হক মঞ্জু জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে শেখ হাসিনার আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়েছে। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles