Falcon Feed

চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তা, হোটেলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তা, হোটেলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রবিবারের সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কক্সবাজারের চকরিয়ায় বিএনপি-ছাত্রদলের হামলার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা নেওয়া হয়। নগরীর মোটেল সৈকতে রাতযাপনকারী এনসিপি নেতাদের নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় ডগ স্কোয়াড দিয়ে পুরো হোটেল তল্লাশি চালানো হয়। যেখানে নেতারা ছিলেন, সেসব ফ্লোরে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এনসিপি নেতারা রাঙ্গামাটি ও কাপ্তাই হয়ে পথসভা শেষে বিকেলে বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেবেন।সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles