চলতি জুলাইয়ের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার ৪২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই এই ধারাবাহিকতা এসেছে। জুন মাসেও রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১১% বেশি। ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রেমিট্যান্স বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে ৩১.৬৮ বিলিয়ন ডলার। আগামী অর্থবছরে এই অঙ্ক আরও বাড়বে বলে ধারণা অর্থ মন্ত্রণালয়ের।
সূত্র : BengaliVerse
