চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা পুনরায় চট্টগ্রামে ফিরে আসে। ফ্লাইটটি ২৪ জুলাই সকাল ৭টা ১৫ মিনিটে দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায় এবং ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে সকাল ৮টা ৫৮ মিনিটে তা নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে বিমানটি বে নম্বর ৮-এ রয়েছে এবং ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা।
সূত্র : ঢাকা ট্রিবিউন
